রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে অসুস্থ বাবাকে অটো থেকে নামিয়ে দিল পুলিশ, কাঁধে নিয়ে হাঁটলেন ছেলে

ভারতে অসুস্থ বাবাকে অটো থেকে নামিয়ে দিল পুলিশ, কাঁধে নিয়ে হাঁটলেন ছেলে

অনলাইন নিউজ :: ভারতে মাঝে মধ্যেই পুলিশের বিরুদ্ধে অতি মাত্রায় বাড়াবাড়ির অভিযোগ উঠে। আইন পরিপালনের নামে চরমঅমানবিক আর নিষ্ঠুর হয়ে ওঠে তারা।

গতকাল বুধবার এমনই এক নির্মম ঘটনার জন্ম দিয়েছে কেরালার পুলিশ।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি পথে অটোরিক্সা থেকে নামিয়ে দিয়েছে এক পরিবারকে। অসুস্থ বাবাকে কোলে করে নিয়ে এক কিলোমিটার হাঁটতে বাধ্য হয়েছেন ছেলে।

অভিযোগ, ৮৯ বছর বয়সি বাবাকে হাসপাতাল থেকে অটোরিকশা করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় লকডাউনের কারণ দেখিয়ে পুলিশ তাঁদের অটো থেকে নামিয়ে দেয়।

বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লম জেলার পুনালুর শহরে।

হাসপাতাল থেকে বুধবার ছাড়া পাওয়ার কথা ছিল ওই অশীতিপর বৃদ্ধের। তাঁর ছেলের অভিযোগ, লকডাউনের জেরে তাঁর অটো আটকে দেয় পুলিশ। সেটি করেই হাসপাতাল থেকে বাবাকে বাড়ি ফিরিয়ে আনার কথা ছিল।

পুলিশের বাধা পেয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা বাবাকে কোলে নিয়েই হাঁটেন তিনি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

দেখা গিয়েছে, বৃদ্ধকে কোলে করে হাঁটতে হিমশিম খাচ্ছেন মাঝবয়সি ওই ব্যক্তি। তাঁর পাশে পাশে হাসপাতালের সমস্ত নথি, প্রেসক্রিপশন নিয়ে দৌড়চ্ছেন এক মহিলা। তাঁদের অভিযোগ, হাসপাতালের সমস্ত নথি বারবার দেখানো সত্ত্বেও অটো চালানোর অনুমতি দেয়নি পুলিশ।

ঘটনার ভিডিয়ো ছড়ানোর পরেই রাজ্য মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। পুলিশের অবশ্য দাবি, অটোটিকে যখন আটকানো হয়েছিল, সেটি তখন ফাঁকাই ছিল। চালককে শুধু কারণ ও প্রয়োজনীয় নথি দেখাতে বলা হয়েছিল। আর তার পরেই তিনি অটো থেকে নেমে হেঁটে ২০০ মিটার দূরে হাসপাতালে চলে যান এবং বাবাকে কাঁধে নিয়ে ফিরে আসেন। কোল্লাম (গ্রামীণ)-এর পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯