বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ভাতিজারা হাতে চাচা খুন

বরিশালে ভাতিজারা হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক :: যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ভাতিজারা কুপিয়ে হত্যা করেছে চাচা আবুল হাসানাত তৈমুর রহমানকে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় বাগবিতণ্ডার একপর্যায়ে সদর উপজেলার কড়াপুর ইউপির শোলনা তুলাতুলি গ্রামের ঘরে ঢুকে তৈমুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ভাতিজা জুম্মন ও ইমরান। নিহত তৈমুর রহমান ওই গ্রামের হাতেম আলী হাওলাদারের পুত্র।

নিহতের স্ত্রী জানান, বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বাড়ির যৌথ পুকুরে মাছ ধরতে নামেন।

এ সময় স্বামীর বড় ভাই এ্যাডভোকেট আহসান হাবিবের পুত্ররা তাকে গালিগালাজ করে। এ নিয়ে ওইদিন বিকেলে ভাতিজা জুম্মন ও ইমরান ফের তার স্বামীর ওপর চড়াও হলে তৈমুর প্রতিবাদ করেন।

এতে জুম্মন ও ইমরান ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। পরে স্বজনরা তৈমুরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম জানান, তৈমুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯