রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আবু জাফর পান্না আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান। আবু জাফর পান্না রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সন্ধ্যায় অনুসন্ধান ২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইলিয়াস খান।
আবু জাফর পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
ফরিদা ইয়াসমিন জানান, আবু জাফর পান্নার জানাজা হয়ে গেছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।