মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও শিল্প নির্দেশক মহিউদ্দীন ফারুক আর নেই।
আজ (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্মাতা অপূর্ব রানা জানান, মহিউদ্দীন ভাই সুস্থ ছিলেন।
গতকাল রাতে তার একটু সর্দি-কাশি ছিল। তাই আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
মহিউদ্দীন ফারুক চিত্র নির্দেশক ও অভিনেতাও। তিনি বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন।