মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লা বুড়িচংয়ে ফুটফুটে শিশু মিললো! রেললাইনের পাশে

কুমিল্লা বুড়িচংয়ে ফুটফুটে শিশু মিললো! রেললাইনের পাশে

নিউজ অনলাইন :: কুমিল্লার বুড়িচংয়ে রেললাইনের পাশে পাওয়া গেছে ফুটফুটে এক নবজাতককে। শিশুটির পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, শুক্রবার ভোরে উপজেলার বাকশীমূল গ্রামের রেললাইনের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করেন এক মাছ ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে জন্মের পর পরই তাকে রেললাইনের পাশে ফেলে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে বাকশীমূল গ্রামের গায়েবাজার সংলগ্ন এলাকার মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাজারে যাওয়ার পথে রেললাইনে পাশে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান।

পরে তিনি কাছে গিয়ে দেখেন একটি ফুটফুটে নবজাতক কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। শিশুটি হাত-পা নাড়াচ্ছে, কাঁদছে।

শিশুটিকে পরম মমতায় কোলে তুলে বাড়িতে নিয়ে যান ওই মাছ ব্যবসায়ী। বাড়িতে নেওয়ার পর দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল বাবার কাছে আবদার করে শিশুটিকে তারা লালনপালন করবে। পরে দেলোয়ার হোসেন খুশি হয়ে ছেলের কোলে তুলে দেন নবজাতকটিকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, উদ্ধারকারী যদি ওই নবজাতককে লালনপালন করতে চান তবে সমাজসেবা অফিস ও থানায় অবগত করে আইনিভাবে তিনি শিশুটিকে লালনপালন করতে পারবেন।

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, ওই নবজাতক বর্তমানে তাদের আশ্রয়ে থাকুক। যদি নবজাতকের পিতা-মাতার সন্ধান পাওয়া যায় তাহলে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯