রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: দেশের আরও কয়েকটি জেলার মত কিশোরগঞ্জেও ব্যাপকভাবে বিস্তার ঘটছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯)।
গত ৩ দিনে এ জেলায় টানা বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ১৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১১ জন নতুন রোগী। আর বুধবার ও মঙ্গলবার যথাক্রমে ৫ ও ৩ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুসারে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) নতুন ১৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বৃহস্পতিবার ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
একনজরে কোন উপজেলায় কতজন আক্রান্তঃ
ভৈরব উপজেলা ১০ জন
করিমগঞ্জ উপজেলা ৮ জন
তাড়াইল উপজেলা ৬ জন
কুলিয়ারচর ৬ জন
ইটনা উপজেলা ৫ জন
জেলা সদর ৪ জন
পাকুন্দিয়া উপজেলা ৩ জন
বাজিতপুর উপজেলা ২ জন
মিঠামইন উপজেলা ৩ জন
হোসেনপুর উপজেলা ১ জন
কটিয়াদি উপজেলা ১ জন
নিকলী উপজেলা ১ জন
নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে বাজিতপুর উপজেলার ২ জন, মিঠামইন উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ৫ জন, তাড়াইল উপজেলার ২ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, অষ্টগ্রাম উপজেলার ১ জন, নিকলী উপজেলার ১ জন ও কটিয়াদী উপজেলার ১ জন রয়েছেন।