বুধবার, ২২ Jul ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
১৫ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য আটক: সিরাজগঞ্জে

১৫ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য আটক: সিরাজগঞ্জে

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জ সদরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ বস্তা সরকারি চালসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামের একটি বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধারের পর ইউপি সদস্যকে আটক করা হয়।

আটক বিএনপি সমর্থিত আল আমিন চৌধুরী ওরফে পলাশ বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং পূর্ব গাড়দহ গ্রামের আব্দুল খালেক চৌধুরীর ছেলে।

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, সরকারি চাল কালোবাজারে বিক্রির প্রস্তুতি চলছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ঘরের মধ্যে থেকে ১৫ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল উদ্ধার করে।

এরপরই ইউপি সদস্য আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ইউএনও সরকার অসীম কুমার জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে ওই ঘরে রেখেছিল ইউপি সদস্য আল আমিন।

কিন্তু সেগুলো কেন বিতরণ করা হয়নি সে বিষয়ে আমি কিছু জানি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯