মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: শেরপুরের প্রথম করোনা রোগীসহ দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা সদর হাসপাতাল ১১ দিন চিকিৎসার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
তারা হলেন- শেরপুর সদরের গৃহিনী শাহিনা বেগম ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী খোদেজা বেগম।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম আনোয়ারুর রউফ জানান, ৫ এপ্রিল ওই দুইজনকে শনাক্ত করা হয়।
ওইদিনই আইইডিসিআর-এর নির্দেশনায় তাদের জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেয়া হয়।
১১ দিনের চিকিৎসার পর তারা সুস্থ হয়েছেন। তিনবার নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো জানান, দুইজন সুস্থ হওয়ার পর জেলায় আক্রান্তের সংখ্যা সাতে নেমে এসেছে।
বাড়ি ফেরার আগে শাহিনা বেগম ও খোদেজা বেগম বলেন, চিকিৎসক, নার্সরা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন জেনেও চিকিৎসা দিয়েছেন। তাদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে আমরা বাড়ি ফিরতে পারছি।