মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাগেরহাট চিতলমারীতে মসজিদের ইমামের করোনা শনাক্ত

বাগেরহাট চিতলমারীতে মসজিদের ইমামের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :: বাগেরহাটের চিতলমারীতে ভাঙা থেকে আসা মসজিদের এক ইমামের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

বুধবার দুপুরে খুমেক পিসিআর থেকে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে এই তথ্য আসার পর শনাক্ত হওয়া ওই ব্যক্তির বাড়িসহ চারটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়া, করোনা টেস্টের জন্য ওই ব্যক্তির বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির অনুসন্ধান ২৪কে বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ফরিদপুর থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন।

মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি জানান, জেলায় এই প্রথম কোন করোনা রোগী শনাক্ত হলো। খুমেক পিসিআর থেকে তথ্য আসার পর বুধবার বিকেলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে ওই রোগীর বাড়িতে যাই। সেখানে গিয়ে নতুন করে ওই রোগীর আবারও স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তের শরীরে করোনা ভাইরাসের যেসব উপসর্গ থাকার কথা তা এখন নেই। তিনি এখনো আগের মতো সুস্থ স্বাভাবিক আছেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। করোনা ভাইরাসের আক্রান্তের খবরে আতঙ্কিত না হয়ে জেলাবাসীকে ঘরে থাকার অনুরোধ জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের ভাঙার একটি মসজিদের ইমাম ছিলেন। তার বয়স ৩৫ বছর। জেলার বাইরে থেকে আসায় গত ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে যায়। তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ না থাকলেও বাইরের জেলা থেকে আসায় তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আমরা ওই বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন করেছি। লকডাউন করা বাড়িগুলোতে থাকা সবাইকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯