রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী দুই মেম্বারের দণ্ড! চাল পাচারকারী ২ সদস্য আটক

পটুয়াখালী দুই মেম্বারের দণ্ড! চাল পাচারকারী ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে বুধবার ভোরে ট্রলারভর্তি ১ হাজার ৪০০ বস্তা চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন হলেন চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে।

পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসানের বরাত দিয়ে অ্যাডিশনাল এসপি বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চালবোঝাই একটি ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙর করে স্থানীয় একটি গুদামে চাল উঠাচ্ছিল।

উদ্ধার হওয়া ওই চালের বস্তায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়। আটকরা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জন প্রতিনিধির কাছ থেকে চাল ক্রয় করে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং, তদবির চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনায় এসপি মইনুল হাসান জানান, এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাউফল উপজেলার কেশবপুর ইউপির ইউপি সদস্য (মেম্বার) মোসা. লিপি বেগমের বাসায় অভিযান চালিয়ে চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বালী তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯