মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লকডাউন নোয়াখালীর প্রাইম হসপিটাল, করোনার তথ্য গোপন করায়

লকডাউন নোয়াখালীর প্রাইম হসপিটাল, করোনার তথ্য গোপন করায়

নোয়াখালী প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির তথ্য গোপন করায় মাইজদীর প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করেছে নোয়াখালী জেলা সিভিল সার্জন।
প্রতিষ্ঠানটি জীবাণুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি আরও জানান, রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১৪ দিন এ হসপিটাল লকডাউন থাকবে।

জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫), করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হয়ে ৫০৪ নম্বর রুমে চিকিৎসাধীন ছিলেন। পরে ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কিন্ত প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রবাসীর স্বজনেরা তথ্য গোপন করায় ওই হসপিটালকে জনগণের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯