শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিশ্ব কাপছে করোনা আক্রান্তে, তার মধ্যে সোনাক্ষি শুটিং

বিশ্ব কাপছে করোনা আক্রান্তে, তার মধ্যে সোনাক্ষি শুটিং

অনলাইন নিউজ :: পরিচালকের উপর ভয়ঙ্কর চটেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

কারণ, করোনা আতঙ্কে সবাই যখন ঘরে বন্দী হয়ে দিন কাটাচ্ছেব তখন এক পরিচালক তার বিরুদ্ধে শুটিংয়ের অভিযোগ আনলেন।

জানা গেল, পরিচালক বিবেক অগ্নিহোত্রি দাবি করেছেন সোনাক্ষি লকডাউন না মেনে শুটিং করছেন। সেই শুটিংয়ের একটি ছবিও পোস্ট করেছেন তিনি৷

এতেই খুব রেগে গিয়েছেন নায়িকা৷ বাবা শত্রুঘ্ন সিনহার স্টাইলে তিনি প্রায় বলেছেন খামোশ। বিবেকের ছবিটি তিনি রিপোস্ট করেছেন এবং মুম্বাই পুলিশকে তাতে ট্যাগও করেছেন৷

তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে এমন গুজব বা ফেক নিউজ যিনি ছড়াচ্ছেন তার যেন শাস্তি মেলে৷ কারণ এই দুঃসময় এমন ধরণের খবরে অনেক সমস্যা তৈরি হতে পারে৷

যেহেতু সোনাক্ষির দিকে অভিযোগ তাই তিনি নিজেও সমস্যায় পড়তে পারেন৷ কারণ দেশজুড়ে লকডাউন৷ কাজ বন্ধ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ বাড়ির বাইরে না আসতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে৷

আর এমন সময় তার সম্মান নষ্ট করতে শুটিংয়ের গল্প ফাঁদা হয়েছে! এমন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯