মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে নিজ বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিসের কার্যালয় ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি থাকার পর রোববার কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেয়া হয়।

লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, মেডিকেল টিমের উপদেষ্টা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে কোনো কাজে না ফেরতে। এছাড়া তিনিও অতি যত্ন ও সেবা পাওয়ায় সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে গত শুক্রবার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়।

প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আইসিইউ’তে জনসন তিন রাত কাটিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হয়েছিলো। তবে ভেন্টিলেশনের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়নি।
শুক্রবার তার মুখপাত্র আরও জানান এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯