বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ থেকে লকডাউন বরিশাল জেলা

আজ থেকে লকডাউন বরিশাল জেলা

নিজস্ব প্রতিবেদক :: প্রাণাঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেলে দেয়া ডিসি এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার বিকেলে জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত দু’জন শনাক্ত হয়েছে। এরা দু’জন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা অন্য কোনো জেলায় যেতে পারবে না।

এছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এ আদেশ ১২ এপ্রিল রোববার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার ল্যাবে দু’জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়। এরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠি ইউপির বাসিন্দ এবং অপরজন মেহেন্দিগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউপির কাজীরচর গ্রামের বাসিন্দা।
গত ৮ এপ্রিল এরা দু’জনই জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। ১১ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য শেবামেক এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়।

রোববার দুপুরে এদের পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে বলে জানিয়েছেন ডিসি এসএম অজিয়র রহমান।

তাদের দু’জনকে আইসোলেশনে রাখার পাশাপাশি ওই দু’জনের বাড়ি এবং পরিবারের লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯