রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি চলমান।
সমস্ত কর্মচারীদের বাধ্যতামূলকভাবে ডিউটি গমনকালে থার্মাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা নিশ্চিত করা হচ্ছে।
সমস্ত কারারক্ষীদের বুটের তলা পটাশ দ্বারা ধৌত করানো হচ্ছে ,মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে হাত স্যানিটাইজার দ্বারা ক্লিন করানো হচ্ছে।
সকলের শরীর বাধ্যতামূলকভাবে স্প্রে সেটানো হচ্ছে
অধিক গুরুত্বপূর্ণ কর্মচারীদের গগলস পড়ানো হচ্ছে।
নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে তল্লাশির পর সকলকে কারাগারে প্রবেশ করানো হচ্ছে।
এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেমন-ক্লোরিন দ্বারা সকল ওয়ার্ড এবং কারাগারের ভেতর বাহির প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে সকল বন্দীদের ও স্টাফদের সাবান দিয়ে হাত ধৌত করন নিশ্চিত করা হচ্ছে। কারাগারে নতুন বন্দীদের নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারাভ্যন্তরে নতুন বন্দীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
স্টাফদের বাইরে গমন সীমিত করা হচ্ছে আপাতত সকল ধরনের ছুটি বন্ধ রয়েছে। সকলকে নিরাপদ দূরত্বে রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে জেলার নূর মোহাম্মাদ মৃধা অনুসন্ধান ২৪কে জানান,
সরকার ঘোষিত সকল কার্যক্রম বাস্তবায়নে কারাগার বদ্ধপরিকর আমরা চাই সকল বন্দি ও কর্মকর্তা কর্মচারীগণ নিরাপদে নিশ্চিন্তে থাকুন। তিনি দেশ বাসির উদ্দেশে জানান আসুন নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি, সামাজিক দুরত্ব বজায় রাখি, সরকারের নির্দেশনা মেনে চলি, আপনার আমার সকলের সচেতনতা পারবে করোনার সংক্রামন থেকে রক্ষা করতে।