বুধবার, ২২ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বন্ধুর ছুরিকাঘাতে খুন বন্ধু

বন্ধুর ছুরিকাঘাতে খুন বন্ধু

বগুড়া প্রতিবেদক :: বগুড়ার সোনাতলা উপজেলায় পারভেজ হোসেন সুমন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে তারই বন্ধু মাসুদ রানা।
শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার জোরগাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটে।

নিহত সুমন ঠাকুর পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে।

জানা গেছে, নিহত সুমন ও মাসুদ রানা দুজনেই মোবাইল ফোনে ফ্লেক্সিলোড ও সিম বিক্রির ব্যবসা করেন। ব্যবসায়ীক বিরোধ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায় মাসুদ রানা সুমনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যায়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউছুদ চৌধুরী অনুসন্ধান ২৪ প্রতিনিধিকে বলেন, ঘটনার পর পরই মাসুদ পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯