মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকাবাসীর কাছে উবার ইটস নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে

ঢাকাবাসীর কাছে উবার ইটস নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে

অনলাইন ডেস্ক :: দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে এবং সরকারকে সহযোগিতা করতে দেশের গ্রোসারি চেইন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে অংশীদারীত্ব করে গ্রাহকদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার।
সব রেস্ট্রুরেন্ট ও শপিং সেন্টার অস্থায়ীভাবে বন্ধ থাকায় উবার ইটস সবধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ ও ট্রাফিক আইন মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্য একই দিনে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। মানুষ যাতে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে বাসায় থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন সেটিই এই সেবার উদ্দেশ্য।

উবার ইটসের বাংলাদেশ প্রধান মিশা আলী বলেন, ‘উবার ইটসের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য গ্রোসারি চেইন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আমাদের এই অংশীদারিত্ব বাংলাদেশের সাপ্লাই চেইন ব্যবস্থাকে সচল রাখবে এবং কোভিড-১৯ রোধে চলমান দেশব্যাপী লকডাউনকে কার্যকর করতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘এই জরুরি মূহূর্তে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করার মাধ্যমে সরকারকে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত।

এই প্রচেষ্টা কুরিয়ার পার্টনারদের আয়ের সুযোগ করে দেয়ার পাশাপাশি স্থানীয় রেস্ট্রুরেন্ট ও ব্যবসাগুলোকে সচল রাখতেও সহায়তা করবে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে সরকারের সাথে অংশীদারিত্বে উবার তার উন্নত প্রযুক্তি ও ডেলিভারি পার্টনারদের সাথে বিদ্যমান বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নগরবাসীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯