মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বোরহানউদ্দিনে ইউএনও’র হস্তক্ষেপে বেঁচে গেলো ৩৫শ্রমিকের জীবন

বোরহানউদ্দিনে ইউএনও’র হস্তক্ষেপে বেঁচে গেলো ৩৫শ্রমিকের জীবন

কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে লকডাউন দেশে গনপরিবহন চলাচল নিষিদ্ধ হলেও অধীক আয়ের আসায় মানুষকে পন্য বানিয়ে একস্থান থেকে অন্য স্থানে বহন করার বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে (গনপরিবহন ছাড়া) পন্যবাহী বিভিন্ন পরিবহন। ঠিক তেমনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন আলীমুদ্দিন বাংলাবাজার হতে পন্যবাহী একটি ট্রাকে মানুষ ভর্তি করে উপরে ত্রিপল টানিয়ে মানুষকে পন্য সাজিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হওয়া পন্যবাহী একটি ট্রাক থেকে ঘামে শরীর ভেজা অবস্থায় ক্লান্ত হয়ে অসুস্থ প্রায় ৩৫জন ব্লক নির্মান শ্রমিককে উদ্ধার করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার আলিমুদ্দিন-বাংলাবাজার এলাকা থেকে একটি ট্রাক জামালপুরের উদ্দেশ্যে রওনা হলে উপজেলার রানিগঞ্জ নামক এলাকা থেকে মোবাইল কোর্ট পরিচালনার সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী গাড়ীটি আটক করে ৩৫ জন ব্লক নির্মান শ্রমিককে ভেজা শরীরে ক্লান্ত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, উপজেলার রানিগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বোরহাউদ্দিন উপজেলার আলিমুদ্দিন-বাংলাবাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক আটক করা হয়। আটককৃত সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশী চালন হয়। এসময় ট্রাকে বাঁধা ত্রিপলের নিচে মানুষ দেখতে পেলে তাদেরকে বাহিরে আসতে বলা হয়। তারা একে একে ভেজা শরীর নিয়ে ৩৫জন লোক বেড়িয়ে আসে। এবং সবাই জোরে জোরে শ্বাস করতে থাকে, আবার কেউ ক্লান্ত হয়ে পড়ছেন। হয়তো আর কিছুক্ষন থাকলে তাদের শ্বাস কষ্টে মৃত্যুও হতে পারতো। ট্রাক থেকো নেমে আসা মানুষ গুলো মেঘনা নদী ভাঙ্গন রোধে তারা ব্লক নির্মানের কাজ করেন বলে জানান। এ সময় ট্রাক চালক স্বাধীনকে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ট্রাকে আসা ৩৫ নির্মান শ্রমিককে তাঁদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯