বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকেরগঞ্জে জীবনের মায়া ভুলে অতি ঝুঁকিতে কাজ করে যাচ্ছে খাদ্য বিভাগ

বাকেরগঞ্জে জীবনের মায়া ভুলে অতি ঝুঁকিতে কাজ করে যাচ্ছে খাদ্য বিভাগ

জিয়াউল হক আকন :: বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ দিশেহারা গোটা বিশ্ব লকডাউন করা হয়েছে দেশ সবকিছু থেমে গেলেও থেমে নেই খাদ্য বিভাগ, খাদ্য বান্ধব, বিশেষ ওএম এস,পন্য খালাস, ভিজিডি,সিজিএফ, জি আর এর মত গুরুত্বপূর্ন কাজ করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা।

এমন সংকটময় মুহূর্তে দেশবাসীর কথা চিন্তা করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বাকেরগঞ্জ কলসকাঠীর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। শুধু অফিস নয় অফিসের বাইরে ও মনিটরিংয়ের দায়িত্ব সহ গুরুত্বপূর্ণ কাজে রয়েছে তার ব্যাপক সুনাম।

তার সাহসী কর্মকাণ্ড সততা ন্যায় নিষ্ঠার কারনে আঞ্চলিক উর্দ্ধতন কর্মকর্তাদের মন জয় করে নিয়েছেন। এরই কর্মফল হিসেবে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির বরিশাল বিভাগের ভিপি নির্বাচিত হন।
নির্বাচিত হয়ে তিনি অফিস সহ সমিতির সকল কর্মকান্ড ও জাতীয় সকল কর্মসূচিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন।

মোঃ মোশারফ হোসেন অনুসন্ধান ২৪কে জানান করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে পিপিই খুবই গুরুত্বপূর্ণ, সরকারিভাবে আমরা না পাওয়ায় খাদ্য পরিষদের উদ্যোগে ও অর্থায়নে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির বরিশালের সকল সদস্যদের পিপিই দেয়া হবে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি জানান, করোনাভাইরাস আতঙ্কে বিচলিত না হয়ে অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, পাপ ও গর্হিত কাজ থেকে মুক্ত থেকে মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে।

কোন প্রকার গুজবে কান না দিয়ে যেকোনো মহামারী থেকে বাঁচার জন্য নবী করীম (সাঃ) যে নির্দেশিকা দিয়েছেন, তা অনুসরণ করা ও সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

মানুষ একা বসবাস করতে পারে না কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এই সংকটময় মুহূর্তে একান্ত প্রয়োজন ।

আসুন নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি আপনার আমার সকলের সচেতনতা পারবে করোনা মহামারী থেকে আমাদের সকলকে রক্ষা করতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯