রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
র‌্যাবের মহাপরিচালক হলেন মামুন, আইজিপি বেনজীর আহমেদ

র‌্যাবের মহাপরিচালক হলেন মামুন, আইজিপি বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হলেন এলিট ফোর্স র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বর্তমান প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র্যা বের ডিজি করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত দুটি ফাইলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন করার পর বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

২০১৫ সালের ৭ জানুয়ারি র্যা বের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।

গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।

অপর দিকে সিআইডির নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।

সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।

দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ এপ্রিল।

অবসরের সময় হয়ে এলেও চুক্তিভিত্তিক নিয়োগে তাকে অন্য কোনো দায়িত্ব দেয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯