রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতকে ট্রাম্পের হুশিয়ারি

ভারতকে ট্রাম্পের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :: হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বার তিনি বললেন, মোদী ভাল মানুষ। মোদী মহান!

দু’কোটি ৯০ লক্ষ ওষুধ আসছে ভারত থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আমার। ভারত থেকে ওষুধ আসছে। মোদী মহান। উনি খুব ভাল মানুষ বলেছেন ট্রাম্প।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গুজরাতের তিনটে কারখানা থেকে জাহাজবোঝাই ওষুধ পাড়ি দিয়েছে আমেরিকার উদ্দেশে।

বুধবার সকালেই সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এখনও মোদী যদি এই ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা না তোলেন খুব আশ্চর্য হব।”
মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে।

তিনি বলেছিলেন, মোদীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আশা করি, তিনি ওষুধের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন। তবে তিনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, আমেরিকা পাল্টা পদক্ষেপ করতে পিছপা হবে না।”

তাঁর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকায় ওষুধ পাঠানোর বন্দোবস্ত করল ভারত। করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে এই মুহুর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। হাইড্রক্সিক্লোরোকুইন গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আমেরিকায় এই ওষুধের চাহিদা বাড়তে শুরু করেছে।

সারা বিশ্বের মধ্যে ৭০ শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করে ভারত। আমেরিকার ড্রাগ কন্ট্রোল বোর্ডও এই ওষুধকে কোভিড-১৯ এর চিকিৎসায় ছাড় দিয়েছে।

কিন্তু গত ২৫ মার্চ এই ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপৎকালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে|

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯