রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে খানকা ও মসজিদ লকডাউন, তাবলীগের সদস্য থাকায়

পটুয়াখালীতে খানকা ও মসজিদ লকডাউন, তাবলীগের সদস্য থাকায়

নিজস্ব প্রতিনিধি :: পটুয়াখালীতে সাত ভারতীয় নাগরিকসহ তাবলীগ জামায়াতের ১৪ সদস্যকে নিয়ে একটি ঘর (খানকা) ও একটি মসজিদে কোয়ারেন্টাইনে রেখে তা লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এর মধ্যে তাবলীগ জামায়াতের সাত ভারতীয় নাগরিককে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইদিয়া এলাকার একটি খানকায় এবং অপর সাত তাবলীগ জামায়াতের সদস্যকে সদর উপজেলার খলিসাখালী গ্রামের খান বাড়ি মসজিদে রেখে কোয়ারেন্টাইনে রেখে তা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দু’টি ঘটনাই ঘটে মঙ্গলবার বিকেলের দিকে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, তাবলীগ জামায়াতের ভারতীয় ওই সাত সদস্য চলতি বছরের ১ জানুয়ারি ভারতের বিহার থেকে বাংলাদেশে আসেন এবং টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দেন।

এজতেমার আখেরি মোনাজাত শেষে বাংলাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন তারা এবং জানুয়ারির শেষ দিকে পটুয়াখালী আসেন তারা।

এরপর তারা পটুয়াখালী সদরে ৩৩ দিন, কলাপাড়ায় ১৮ দিন, গলাচিপায় ৮ দিন এবং রাঙ্গাবালীর চর আন্ডায় ১১ দিন থাকার পর সোমবার বিকেলে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়ার মাকরাজে (খানকা) আসে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ সেখানে যান এবং ওই মাকরাজে (খানকা) তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে খানকাটি লকডাউন ঘোষণা করেন।

তাবলীগ জামায়াতের রাঙ্গাবালী উপজেলা আমীর আহম্মেদ ফয়সাল বলেন,তাবলীগ জামায়েতের সাথীরা টঙ্গী ইজতেমার পর পটুয়াখালী জেলায় আসেন এবং জেলার বিভিন্ন উপজেলায় অবস্থায় করেন।

সর্বশেষ তারা এ উপজেলার চর আন্ডার একটি মসজিদে ছিলেন এবং সোমবার বিকেলে সেখান থেকে ছোটবাইদিয়ায় আমাদের মাকরাজে (খানকা) আসেন। পরে উপজেলা প্রশাসনের লোকেরা এসে তাবলীগ সাথীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং খানকাটি লকডাউন ঘোষণা করেন। তাবলীগ সাথীরা বর্তমানে নিরাপদে ও সুস্থ আছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, তাবলীগ জামায়াতের ভারতীয় সাত সদস্যকে তাদেরই একটি খানকায় কোয়ারেন্টোইনে রাখা হয়েছে এবং খানকাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাদের সঙ্গে কেউকে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। তবে বর্তমানে তারা ভাল ও সুস্থ রয়েছেন।

এদিকে একই দিন মঙ্গলবার সকালে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের খান বাড়ির মসজিদে আসেন তাবলীগ জামায়েতের সাত সদস্যে’র আরেকটি দল।

এ খবর পেয়ে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্য্যাজিষ্ট্রেট গিয়ে তাবলীগ জামায়েতের ওই সাত সদস্যকে কোয়ারেন্টাইনে থানার নির্দেশে দেয় এবং মসজিদটি লকডাউন ঘোষণা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯