শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্রগ্রামে হত্যার অভিযোগে, দুই ভাই গ্রেপ্তার

চট্রগ্রামে হত্যার অভিযোগে, দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মো. জামাল উদ্দিন (৩৬) নামের একজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ এই ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই কামাল উদ্দিন।

বুধবার ভোরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাই মো. ইসমাইল (৩৮) ও মো. ইকবাল (৩২)। তারা রামপুরা এলাকার ইউসুফ সর্দারের ছেলে।

ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, জামাল উদ্দিনকে বুধবার ভোরে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই কামাল বাদি হয়ে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

প্রাথমিক তথ্যে হত্যাকান্ডের কারণ বিষয়ে তিনি বলেন, আমরা জেনেছি, জামালদের সঙ্গে চাচাতো ভাই ও হত্যা মামলার আসামিদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে গত জানুয়ারি মাসেও জামালকে গুলি করা হয়েছিল। তখন তিনি বেঁচে যান।

এরপর জামাল মারধর করেছেন চাচাতো ভাই ইকবালকে। এই নিয়ে বিরোধের জেরেই বুধবার সকালে জামালকে ছুরিকাঘাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯