বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রের একদিনে প্রাণ গেল ১২২৪ জনের

যুক্তরাষ্ট্রের একদিনে প্রাণ গেল ১২২৪ জনের

অনলাইন ডেস্ক :: একদিনে সর্বোচ্চ মৃত্যুতে নিজেদের রেকর্ডই আবার ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত হয়ে শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন।

এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে, গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭৬ জন।
দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন।

নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ৩১ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরইমধ্যে বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন ৬৪ হাজার ৭৭১ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯