মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিডি বুলেটিন ডটকম’র পক্ষ থেকে খাদ্য ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

বিডি বুলেটিন ডটকম’র পক্ষ থেকে খাদ্য ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি বুলেটিন ডটকম এর পক্ষ থেকে তৃতীয় দিনের মতো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিডি বুলেটিন ডটকম এর সম্পাদক ও প্রকাশক কাজী আফরোজা কাজী আফরোজা, উপদেষ্টা কাজী আল মামুন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার, বাংলা নিউজ ২৪ স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, বুলেটিন ডটকম এর বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা, ফটোগ্রাফার এন আমিন রাসেল প্রমুখ।

এ সময় সম্পাদক ও প্রকাশক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি।

এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। যেখানে শুক্রবার আমরা শতাধিক পরিবারকে এসব সহায়তা পৌছে দিয়েছি। সহায়তার এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান রয়েছে। যা দিয়ে কয়েকদিন একটি পরিবারের তিনবেলা আহারের ব্যবস্থা হবে বলে আশা করি।

এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার পাশাপাশি ভাসমান শিশু ও দুস্থদের খাবারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯