বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিল্লির তাবলিগের লোকদের গুলি করা উচিত: রাজ ঠাকরে

দিল্লির তাবলিগের লোকদের গুলি করা উচিত: রাজ ঠাকরে

অনলাইন ডেস্ক :: ভারতের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে দিল্লির তাবলিগ জামাতের কারানায় আক্রান্তদের চিকিৎসার পরিবর্তে তাদের গুলি করে মারা উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছেন।

তিনি শনিবার এ মুসলিমবিদ্বেষী মন্তব্য করেন। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে এক কর্মসূচি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র ভারতজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও মুসলিমবিদ্বেষী অপপ্রচারের মধ্যে এমএনএস প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এল।

রাজ ঠাকরে বলেন, নিজামুদ্দিনের মারকাজের সঙ্গে সংশ্লিষ্ট তাবলিগ জামাতের লোকদের ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি।
এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। মারকাজের সঙ্গে জড়িত এ ধরণের লোকের ঔদ্ধত্য সহ্য করার মতো নয়।

এ কারণে তাদের চিকিৎসা করার দরকার নেই, বরং তাদের গুলি করে মারা উচিত। এই মারাত্মক সঙ্কটে পুলিশ, নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। যদি তাদের ওপরে আক্রমণ করা হয় তবে আক্রমণকারীকে শিক্ষা দেয়া উচিত।

রাজ ঠাকরে আরও বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে। এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিগ জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত।

এদিকে শনিবার ভারতের এক সরকারি সমীক্ষায় বলা হয়েছে, করোনায় এ পর্যন্ত আক্রান্তের ৩০ শতাংশ দিল্লির তাবলিগ জামাতের মারকাজের সাম্প্রতিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
মারকাজ থেকে ফেরা তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। তারা অতিরিক্ত নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে আরও বেশি গণজমায়েত হলেও কট্টরপন্থী হিন্দু মৌলবাদীরা এখন মুসলিমদের তাবলিগ জামাতকে টার্গেট করে করোনা ছড়ানোর অপপ্রচারে লিপ্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯