মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভৈরবে ৬০ হাজার টাকা জরিমানা, বাহিড়ে ঘোরাঘুরি করায়

ভৈরবে ৬০ হাজার টাকা জরিমানা, বাহিড়ে ঘোরাঘুরি করায়

অনলাইন ডেস্ক :: কিশোরগঞ্জের ভৈরবে সড়কে পরিবহন আইন অমান্য ও সামাজিক দূরত্ব মেনে না চলায় ২১ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার শহরের বিভিন্ন এলাকাসহ উপজেলার আগানগর ও শিমুলকান্দি ইউপিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা ফারজানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা।

এতে সহযোগিতা করেন পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা।
সড়কে সরকারের পরিবহন আইন না মেনে যান চলাচল করায় এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাঁড়াশি অভিযানে নামে উপজেলা প্রশাসন।

এ সময় শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে কয়েকটি যানসহ চালককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে বিনা কারণে ঘোরাঘুরি এবং উপজেলার বিভিন্ন ইউপির পাড়া-মহল্লার চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার অপরাধে আরো বেশ কয়েকজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আটক হওয়া যান চালকসহ ২১ জনকে জরিমানা করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

সরকারের নির্দেশনা অমান্য করায় ২১ জনের কাছ থেকে জরিমানা হিসেবে প্রায় ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা ফারজানা।

এছাড়া গত তিন দিনে ভ্রাম্যমাণ আদালত অর্ধশতাধিক লোকজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।

ইউএনও আরো বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে ও জনসমাগম এড়াতে দু’টি ভাগে বিভক্ত হয়ে প্রতিদিন শহরে একাধিক স্থানে এবং উপজেলার বিভিন্ন ইউপির সড়কের মোড়ে ও পাড়া-মহল্লায় প্রসাশনের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯