রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বোরানউদ্দিন সাংবাদিক নির্যাতনকারী নাবিল জেল হাজতে

বোরানউদ্দিন সাংবাদিক নির্যাতনকারী নাবিল জেল হাজতে

অনলাইন ডেস্ক :: দেশব্যাপী আলোচিত সাংবাদিক নির্যাতনকারী আদনান রহমান নাবিল (নাবিল হায়দার) কে বৃহস্পতিবার পুলিশ ভোলার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুলতান মাহমুদের আদালতে উপস্থাপন করে। আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

আদালতের জিআরও মিলন হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই দেলোয়ার হোসেন আসামীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আগামী অফিস খোলার তারিখে রিমান্ডের শুনানীর তারিখ ঘোষনা করে আদালত সাংবাদিক নির্যাতনকারী আদনান রহমান নাবিলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

জেলেদের সরকারি সাহায্যের চাল চুরির অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিল হায়দার । ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ প্রতিনিধিকে জানান, সাংবাদিক নির্যাতনকারী নাবিলকে সুনির্দিষ্ট মামলায় বুধবার বোরহানউদ্দিন উপজেলা সদরের নিজ বাসা থেকে গ্রেফতারের পর ভোলায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বুহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান সাংবাদিক সাগর চৌধুরী আদনান এবং অজ্ঞাত ৫ জনকে আসামী করে বাংলাদেশ দন্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেছে। মামলার অজ্ঞাত আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯