মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া: : বানারীপাড়ায় পরকীয়ার জেরে এক ইটভাটাশ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম আবুতাহের(২৬)। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চকবড়া গ্রামের মৃত মোশারেফগাজীর ছেলে।
শুক্রবার(৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী গ্রামের রুস্তুম আলীমোল্লার ইটভাটায় এ হত্যার ঘটনা ঘটে। আবু তাহের দীর্ঘদিন ধরে ওই ইটভাটায়কাজ করছিলো। সে সাতক্ষীরার লেবার সরদার এনছের আলীর অধীনে এ ভাটার শ্রমিকহিসেবে কাজে এসেছিলো।
জানা গেছে, ওই ইট ভাটার অন্য গ্রুপের লেবারসরদার মো. সাইফুল ইসলামের শ্রমিক সাতক্ষীরা জেলার একই এলাকার বাসিন্দানজরুল ইসলাম গাজীর স্ত্রীর সঙ্গে আবু তাহেরের অনেকদিন ধরে পরকীয়া সম্পর্কচলে আসছিলো। শুক্রবার বজ্রপাত-সহ বর্ষণমূখর সন্ধ্যায় নজরুল ইসলামের স্ত্রী ভাটাররাঁধুনি রোজিনা প্রকৃতির ডাকের কথা বলে ইটের ভাটার পাশে বাথরুমে যায়।কিছুক্ষণ পরে তার স্বামী নজরুল ইসলাম বাথরুমে গিয়ে স্ত্রীকে আবু তাহেরেরসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান ।
এ সময় তাকে দেখে আবু তাহের দম্ভোক্তিকরে বলে ‘এভাবে তোর স্ত্রীর সঙ্গে আমার সবসময় অনৈতিক সম্পর্ক চলতেথাকবে পারলে ঠেকাইস’। নজরুল ইসলাম গাজী এ সময় ডাক চিৎকার দিলে তারগ্রুপের শ্রমিক এসে আবু তাহেরকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ঘটনা স্থলেইমেরে ফেলে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী পিরোজপুরেরস্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানের কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বরূপকাঠি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়। অপরদিকে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলথেকে ওইদিন রাতে নিহত আবু তাহেরের পরকীয়া প্রেমিকা রোজিনা, শ্রমিকনজরুল ইসলাম গাজী, মিলন মোল্লা, শামীম সরদার ও এনছার আলীকে আটক করে। নিহতের ভাই ও একই ইটভাটার শ্রমিক আবু হানিফ বাদী হয়ে বানারীপাড়া থানায়হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামী হিসেবে আটককৃত ওইচার শ্রমিককে শনিবার সকালে বরিশাল জেলহাজতে পাঠানো ও রোজিনাকেজিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। বরিশাল সহকারী জেলা পুলিশ সুপার(বাকেরগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরিদর্শনকরেছেন। ময়না তদন্ত শেষে শনিবার আবু তাহেরের লাশ সাতক্ষীরা জেলার শ্যামনগরউপজেলার চকবড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় ওইইটভাটায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটারশ্রমিকরা জানায়, নজরুল গাজীর স্ত্রী রোজিনার সঙ্গে আবু তাহেরের দীর্ঘ দিনধরে চলা পরকীয়া প্রেমের বিষয়টি সবার জানা ছিলো। কিন্তু ভাটার মালিক রুস্তমআলী জেনেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি অনৈতিক এবিষয়ে নির্লিপ্ত না থেকে পদক্ষেপ নিলে মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনা ঘটতোনা বলে সকলের ধারণা।