বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
দৌলতখান কোষ্টগার্ডের অভিযানে ১৯ জেলে আটক

দৌলতখান কোষ্টগার্ডের অভিযানে ১৯ জেলে আটক

ভোলার মেঘনার অভয়াশ্রমের তজুমদ্দিনে কোষ্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রলারসহ দৌলতখানের ১৯ জেলেকে আটক করেছে।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, বৃহস্পতিবার রাতে কোষ্টগার্ডের টহলের সময় তজুমদ্দিনের মেঘনার অভয়াশ্রম থেকে দৌলতখান উপজেলার ১৯জন জেলেকে একটি ট্রলার, জাল ও মাছ ধরার সরঞ্জামাদিসহ আটক করা হয়। আকটকৃতরা হলো, শাহ আলম, ইব্রাহিম, আমির, সুমন, হান্নান, ইসমাইল, নুর আলম, ফারুক, কামাল, ফারুক, সিরাজ, মোঃ হোসেন, জসিম, ইসমাইল, হারুন, মজিবর, জাহাঙ্গীর, নুরুল ইসলাম ও ছালাউদ্দিন। তাদের বাড়ি দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশ্রাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯