সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যােগে বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে খাদ্যদ্রব্য বিতরন

ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যােগে বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে খাদ্যদ্রব্য বিতরন

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে জেলা পুলিশের পক্ষ থেকে বেদে, হিজরা ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে দেশে চলমান লকডাউনের অবস্থায় কর্মহীন অসহায় বেদে, হিজরা সহ প্রায় শতাধিক গরীবের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে ঝালকাঠি জেলা পুলিশ।

এ উপলক্ষে ৪ এপ্রিল শনিবার ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ বিষয় ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রাখার মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে আজ ত্রান সামগ্রী বিতরন করছি। সারা দেশে চলমান লকডাউন অবস্থার প্রভাবে এ জেলার মানুষ বিশেষ করে ডেইলি লেবার অর্থাৎ (যারা দিন আনে দিন খায়) তারা সরকারি নির্কদেশনা মেনে চলছে। আজ তারা কর্মহীন হয়ে পরেছে।

আর তাদের কর্মহীন জীবনে তাদের পাশে দাড়াবার মাধ্যমে প্রত্যেককেই ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি সোয়াবিন তেল দেল দেয়া হয়েছে। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধী সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ঝালকাঠিতে কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে জেলা পুলিশে খাদ্য সামগ্রী বিতরনের সময় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কাজী মোঃ ছোয়াইব অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং এম.এম. মাহমুদ হাসান, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঝালকাঠি সহ জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯