বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুবর্ণচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক: আহত ৩

সুবর্ণচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক: আহত ৩

নিউজ অনলাইন :: নোয়াখালীর সুবর্ণচরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্যাহ বাপ্পী (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের বৈরাগী রাস্তার মাথার চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত উল্যাহ বাপ্পী চরবজলুল করিম গ্রামের নূর আহম্মদের ছেলে। আহতরা হলেন ওই গ্রামের নিজাম উদ্দিন (১৭), চরজুবলী এলাকার আরাফাত হোসেন (৩৮) ও একই এলাকার মোস্তাক আহম্মেদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাপ্পী ও নিজাম চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মো. আব্দুল আজিম জানান, হাসপাতালে আনার আগেই বাপ্পী নামের এক কিশোরের মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯