মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়ি লুটপাট

সাভারে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়ি লুটপাট

সাভার প্রতিনিধি :: সাভারে চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা করে লুটপাট করেছে চাঁদাবাজরা। এসময় লুটকারীদের মারধরে আহত হন প্রবাসী ইব্রাহিম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ওই প্রবাসীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, সাভারের ব্যাংক কলোনি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম (৩৬) গত ২ জানুয়ারি দেশে ফেরেন। দেশে আসার পর থেকে স্থানীয় সন্ত্রাসী আমিনুর ওরফে ডিপজল (২৫), আলামিন (২০), জুলহাস (৩২), মোকমাপাড়া এলাকার বাবু (২৬), মুন্না (২৫) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন ইব্রাহিমের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

এরই সূত্র ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং তার সাথে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় তার স্ত্রী এগিয়ে আসলে স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, মোবাইল ফোন, ঘরের আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা নিয়ে নেয়। পরে রাতে সাভার মডেল থানায় ওই সন্ত্রাসীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমুদুল বলেন, অভিযোগ পত্র এখনো হাতে পাইনি। অভিযোগ পত্র পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯