মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশ্বব্যাপী একদিনে যুক্তরাষ্ট্রে ভাইরাসে ১,১৬৯ জনের মৃত্যু

বিশ্বব্যাপী একদিনে যুক্তরাষ্ট্রে ভাইরাসে ১,১৬৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ :: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী এ মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে যেকোন দেশে একদিনের মৃত্যুর ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ।

বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
এরআগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। গত ২৭ মার্চ দেশটিতে এ মহামারি ভাইরাসে ৯৬৯ জনের মৃত্যু হয়।
এ বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ হাজার ৯২৬ জনের প্রাণহানি ঘটেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ১৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনাভইরাসে ১০ হাজার ৩ জন মারা গেছে।
জনস হপকিন্স জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে।

এনিয়ে দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজারে দাঁড়ালো।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তিকেন্দ্র এ নগরীতে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার আক্রান্ত ও ১ হাজার ৫শ’ জনের বেশি মারা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছি। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে হোয়াইট হাউস ধারণা করছে। সূত্র এএফপি’র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯