মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র বন্ধুর মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্ক :: বরিশাল-ঢাকা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী মো. আরাফাত হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরাফাত উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর বাজারে সার ব্যবসায়ী জামান খানের ছেলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু ফিলিং স্টেশনের পূর্বপাশে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷ এতে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাতের মৃত্যু হয়।

উজিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সজীব ও তার দুই বন্ধু মিলে দুলাভাইর মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯