রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়া জেলা পুলিশ হতদরিদ্রদের মাঝে খাবার দিচ্ছে

কুষ্টিয়া জেলা পুলিশ হতদরিদ্রদের মাঝে খাবার দিচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি :: সারা দেশের মতো কুষ্টিয়ায়ও করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য দিনমজুর, নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূল জনগণ।

এ অবস্থায় জেলা পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কুষ্টিয়া শাখার উদ্যোগে প্রতিদিন এক বেলা করে খাবার দেওয়া হচ্ছে তাদের।

এ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত।

শহরের চৌড়হাস মোড় এলাকার ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের কাছ থেকে খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন।

তিনি পুলিশকে বলছিলেন, আমার খাবার আজ কীভাবে আসবে সে চিন্তায় ছিলাম।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান অনুসন্ধান ২৪কে বলেন, পুলিশ লাইনের ব্যারাকে যে খাবার তৈরি করা হয়, সেখান থেকে আরো শতাধিক প্যাকেট অতিরিক্ত খাবার প্যাকেট করে আমরা শহরের অভুক্ত জনগণের মাঝে বিতরণ করে থাকি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯