মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার আমাজনে করোনাভাইরাস ছড়ালো! বড় বিপদের আশংকা

এবার আমাজনে করোনাভাইরাস ছড়ালো! বড় বিপদের আশংকা

অনলাইন ডেস্ক :: এতদিন করোনার করাল গ্রাসে ছিন্নবিচ্ছিন্ন হয়েছে মূলত সভ্য জগৎ। কিন্তু এবার মারণ এই ভাইরাস থাবা বসালো আমাজনের গভীরেও।

সম্প্রতি আমাজনের এক আদিবাসী মহিলার শরীরে মিলল নোভেল করোনা ভাইরাস।

এই প্রথম ব্রাজিলে কোনও আদিবাসীর এই রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এল।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আমাজনের গভীরে বসবাসকারী কোকামা ট্রাইবের ২০ বছরের এক নারী এই ভাইরাস দ্বারা আক্রান্ত। কলম্বিয়ার সীমান্তের খুব কাছে স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় ওই আদিবাসী গ্রামটি অবস্থিত।

প্রসঙ্গত, ওই জেলাতেই ইতিমধ্যেই চারজনের দেহে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মধ্যে একজন ডাক্তারও আছেন।

সূত্রের খবর ওই আদিবাসী নারী নাকি স্বাস্থ্যকর্মী। করোনায় আক্রান্ত ডাক্তারের থেকেই তার দেহে করোনা সংক্রামিত হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও ওই ডাক্তারের সংস্পর্শে আসা ১৫ জন স্বাস্থ্যকর্মী এবং ১২ জন রোগীর কারও দেহেই করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলেনি।

এছাড়া ব্রাজিল প্রশাসনের থেকে আরো জানানো হয়েছে যে, ওই ডাক্তার নাকি সম্প্রতি দক্ষিণ ব্রাজিল থেকে ফিরেছিলেন। সেখানে দেশের অন্যতম বড় আদিবাসী গোষ্ঠী তিকুনার সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই গোষ্ঠীতে প্রায় ৩০,০০০ লোকের বাস।

এখন ওই ডাক্তারের শরীর থেকে যদি ঐ আদিবাসীদেরও দেহে ভাইরাসটি সংক্রামিত হয়, সেক্ষেত্রে বেশ বড় বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে, তা ভাবাচ্ছে ব্রাজিল প্রশাসনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯