মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় সেই অশীতিপর বৃদ্ধা মায়া রাণীকে নিত্যপণ্য সামগ্রী দিলেন এমপি রুবিনা মিরা

বানারীপাড়ায় সেই অশীতিপর বৃদ্ধা মায়া রাণীকে নিত্যপণ্য সামগ্রী দিলেন এমপি রুবিনা মিরা

বার্তা পরিবেশক, বানারীপাড়া ::বানারীপাড়ায় স্বামীহারা অশীতিপর বৃদ্ধা ভিক্ষুক মায়া রানী দাসকে নিয়ে বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তার বাড়িতে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, চিনি-সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠিয়ে দেন মহিলা এমপি অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। মঙ্গলবার রাতে পৌর শহরের ৯ নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বণিক বাড়িতে তার বাসায় গিয়ে এমপি রুবিনা মিরার পক্ষে এ নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার। এ সময় মায়া রানীর সঙ্গে ফোনালাপে এমপি রুবিনা মীরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। মায়া রানী দাসও এমপি রুবিনা মিরার সু-স্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য, ভিক্ষুক মায়া রানী দাসের বয়স এখন শতবর্ষ ছুঁই ছুঁই। তিনি হাড্ডিসার শরীর নিয়ে বন্দর বাজারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় পানি সরবরাহ করতেন। স্বামী প্রয়াত সুরেন্দ্রনাথ দাস বন্দর বাজারের কুলি ছিলেন। দুজনের যে যৎসামান্য আয় হতো তা দিয়ে তাদের টানাটানির সংসার কোনো মতে চলতো। স্বামীর মৃত্যুর পর অসহায় মায়া রানী ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেন। একমাত্র ছেলে দিনমজুর। তার সংসারও অভাব অনটনের। কিন্তু প্রাণঘাতি নভেল করোনারভাইরাসের কারণে লগডাউন ও হোম কোয়ারেন্টাইনে বাসা থেকে বের হতে  না পারায় মায়া রানীর শেষ সম্বল ভিক্ষাবৃত্তিও বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তার আশায় ঘুরে ঘুরেও কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে পড়েন মায়া রানী। ঠিক সেই মুহূর্তে এমপি রুবিনা মিরার পর্যাপ্ত খাদ্য সহায়তা পেয়ে মায়া রানীর ম্লান মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯