রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুর প্রতিবন্ধী শিক্ষার্থীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় পা ভেঙ্গে দিলো উত্ত্যক্তকারী

পিরোজপুর প্রতিবন্ধী শিক্ষার্থীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় পা ভেঙ্গে দিলো উত্ত্যক্তকারী

পিরোজপুরের কাউখালীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে উত্ত্যক্তকারী যুবক রাব্বি মোল্লা।
জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের আমির হোসেনের কন্যা বরিশাল বিএম কলেজের মাষ্টার্স শেষ বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী (২৮) কে প্রতিবেশী রফিক মোল্লার পুত্র রাব্বি মোল্লা (২৫) তাকে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল।

গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে ওই শিক্ষার্থী একটি বাড়িতে প্রাইভেট পড়িয়ে বাসায় যাওয়ার পথে হামিদ মোল্লার বাড়ির সামনে বসে রাব্বি তার ওড়না ধরে টান দেয়। এসময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার দিলে বখাটে রাব্বি তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে তার ডান পা ভেঙ্গে দেয়।

পরে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর ভাই সুমন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের বিষয়ে একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি রাব্বিকে আটকের জন্য চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯