বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: চীনের মূল ভূখণ্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। গত চারদিনের তুলনায় এ সংখ্যা বেশি। তবে নতুন আক্রান্তদের সবাই বিদেশফেরত। তারাই এখন চীনের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার দেশে নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাই বিদেশফেরত। তবে দেশের কোথাও স্থানীয়দের কেউ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হননি। খবর রয়টার্সেরনতুন করে সোমবার চীনে ৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ জনে।