মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা পরীক্ষার পরিসর বাড়ছে

করোনা পরীক্ষার পরিসর বাড়ছে

অনলাইন রিপোর্ট :: দেশে কোভিড–১৯ রোগের পরীক্ষার পরিসর ধীরে ধীরে বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আগে থেকেই পরীক্ষা চলছে।

অন্য তিনটি প্রতিষ্ঠানে সীমিত আকারে পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে শুধু একটি ল্যাবে পরীক্ষা হচ্ছে। সরকার নির্ধারিত বাকি ১১টি ল্যাবে গতকাল পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রোগের পরীক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দেশে পরীক্ষা নিয়ে নানা জটিলতার খবর পাওয়া যাচ্ছে।

অনেকের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও আইইডিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে পারছে না। পরীক্ষার সুযোগ পেলেও পরীক্ষার ফলাফল জানতে পারছেন না। অন্যদিকে প্রভাবশালীরা পরীক্ষার জন্য আইইডিসিআরকে নিয়মিত চাপ দিচ্ছেন।

আইইডিসিআর ২৮ জানুয়ারি থেকে কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষার খবর প্রকাশ করতে থাকে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় কত নমুনার পরীক্ষা করেছে, তা–ও জানিয়ে থাকে প্রতিষ্ঠানটি। মোট নমুনা পরীক্ষার সংখ্যা তারা প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে প্রকাশ করে। একই সঙ্গে হিসাবটি সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে পাঠায়। এ ক্ষেত্রে কত নমুনা পরীক্ষা হয়েছে, সেই হিসাবের তথ্যের গরমিল আছে।

২৮ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬৩ দিনের হিসাবে দেখা যায়, তারা মোট ১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯