বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী গত ১২ মার্চ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করেন।মামলার আর্জিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বারমান ল’ গ্রুপের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে; যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার।
ওই মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে, মার্কিন সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে। একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতেও।