রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
অনলাইন নিউজ :: চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে করোনা চিকিৎসায় চমেক হাসপাতাল ও নগরীর আরও ৩টি বেসরকারি হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং মাস্ক বিতরণ করেছে কেডিএস গ্রুপ।
গত শনি ও রোববার দিনব্যাপী এ কর্মসূচি পালন করে কেডিএস গ্রুপ। পিপিই বিতরণকৃত হাসপাতালগুলো হল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং ডেল্টা হাসপাতাল।
কেডিএস গ্রুপের পক্ষ হতে মানব সম্পদ বিভাগের প্রধান সাইফুল আবেদিন এবং বিজ্ঞাপন ও বিপণন বিভাগের প্রধান সাজ্জাদ আল মামুনের সমন্বয়ে গঠিত একটি টিম হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এই সুরক্ষা সামগ্রী হস্থান্তর করেন।