রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্ষমা চাইলেন মোদী কঠোর সিদ্ধান্তের

ক্ষমা চাইলেন মোদী কঠোর সিদ্ধান্তের

অনলাইন ডেস্ক :: দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউনে শহরগুলোতে আটকে পড়া হাজার হাজার দিনমজুর বেপরোয়া হয়ে নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টায় সৃষ্ট পরিস্থিতিতে ‘কঠোর সিদ্ধান্তের’ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমার গ্রহণ করা কিছু কঠোর সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে অসুবিধার কারণ হওয়ায় আমি জাতির কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের সুরক্ষার নিশ্চিত করার জন্যই আমাকে এ পদক্ষেপগুলো নিতে হয়েছে, রোববার স্থানীয় সময় সকালে মাসিক রেডিও বক্তৃতা ‘মন কি বাত’ এ মোদী এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।

গত সোমবার মোদী বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করেন। তারপর থেকে প্রায় এক সপ্তাহ ধরে ভারতে সব ধরনের গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, জিম, সুইমিংপুল বন্ধ আছে।

তিন সপ্তাহের এ লকডাউন চলাকালে দেশের নাগরিকদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। লকাডাউন শুরু হওয়ার পর দেশটির বড় শহরগুলোতে হাজার হাজার দিনমজুর বেকার হয়ে পড়েছে। আশপাশের গ্রামগুলো থেকে কাজের খোঁজে শহরে যাওয়া এসব লোক অর্থের অভাবে আশ্রয় হারিয়েছে, খাবার কেনার টাকাও তাদের কাছে নেই। রাজ্য সরকারগুলো এ ধরনের লোকজনের জন্য খাবার সরবরাহের ঘোষণা দিলেও সামাজিক রান্নাঘর ও বিতরণ নেটওয়ার্ক এখনও প্রস্তুত হওয়ার পথে রয়েছে।

পরিস্থিতির চাপে আতঙ্কিত ওই মজুররা গণপরিবহনের অনুপস্থিতিতে পায়ে হেঁটেই দূরবর্তী গ্রাম বা ছোট শহরগুলোতে থাকা তাদের বাড়ির পথে রওনা হন। ভারতের উত্তরাঞ্চলের সব মহাসড়কগুলোতে এমন লোকজনের স্রোত দেখা যাচ্ছে বলে

এনডিটিভি জানিয়েছে। বোচকা-বাচকি নিয়ে কোলে, কাঁখে বাচ্চাদের তুলে অনেকে পরিবারসহ শত শত কিলোমিটার দূরের গ্রামের পথ ধরেছে।

শনিবার বাড়ির পথ ধরা এই মিছিলেরই একজন ৩৮ বছর বয়সী রানবীর সিং দিল্লি থেকে মধ্যপ্রদেশের বাড়ির পথে রওনা হয়ে আগ্রা পর্যন্ত গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। দেশজুড়ে এমন বেপরোয়া চলাচলের মধ্যেই মোদী বিধিনিষেধের প্রয়োজনীয়তা তুলে ধরে যারা লকডাউন অমান্য করছেন তারা ‘নিজের জীবন নিয়ে খেলছেন’ বলে মন্তব্য করেছেন।

মোদী বলেন, লোকজন নিশ্চয় অবাক হয়ে ভাবছে আমি কী ধরনের প্রধানমন্ত্রী, কিন্তু লকডাউন ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান ছিল না।
অনেক লোক এখনও লকডাউনকে অবজ্ঞা করছেন, এটি দুঃখজনক। বিশ্বজুড়ে অনেক লোকই এই ভুলটি করেছে, যারা এমন করছে তারা তাদের নিজের জীবন নিয়ে খেলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯