বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
উখিয়ায় ৩ যুবক আহত, ক্রিকেট টুর্নামেন্টে হামলা

উখিয়ায় ৩ যুবক আহত, ক্রিকেট টুর্নামেন্টে হামলা

উখিয়া প্রতিনিধি :: উখিয়ায় জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়িতে দেশে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের সময় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসীর হামলায় ৩ যুবক গুরুতর আহত হয়েছে।
২৯ মার্চ সন্ধ্যা ৭টায় জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা সংঘটিত হয়। ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, সোনাই ছড়ি গ্রামের ছৈয়দ আলমের পুত্র দেলোয়ার হোসাইন (৩৪), মোবারক হোসাইন (২৪) ও তারেক হোসাইন (১৭) আহতদের মধ্যে দেলোয়ার হোসাইনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন আহতের পরিবার।
আহতদের এলাকাবাসী উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। কতর্ব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় সোনাইছড়ি গ্রামের আলী হোসেন এর পুত্র নুরুল আবছার প্রকাশ (নান্নু) করোনার এই মহামারিতে সোনাইছড়ি খেলার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে। এই মহামারি অবস্থার মধ্যে ক্রিকেট খেলা বন্ধ রাখার জন্য একই এলাকার মোবারক হোসাইন অনুরোধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আহতদের চাচা আব্দুল কুদ্দুস জানান, আলী হোসেনের পুত্র নুরুল আবছার নান্নু, আহমদ শরিফ ও পিতা আলী হোসেন সহ সঙ্গবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় মোবারক হোসাইন, দেলোয়ার হোসাইন ও তারেক হোসাইনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ছুরিকাঘাত করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এব্যাপারে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আহতদের চাচা আব্দুল কুদ্দুস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯