মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেবাচিমে পিপিই পেলেন চিকিৎসকরা

শেবাচিমে পিপিই পেলেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সাথে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।

রবিবার সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয়া হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, এ মুহুর্তে এক হাজার পিপিই বরাদ্দ হয়েছে।

এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ’, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ’, অন্য একটি ইউনিটের সেবিকাদের জন্য দুইশ’, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ’ বরাদ্দ দেয়া হয়েছে।

তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে। ফলে ইতোমধ্যে নিজস্ব তহবিলে তিনশ’ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে। এ হাসপাতালে নেই করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯