রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যু

অনলাইন নিউজ :: যুক্তরাষ্ট্রে এক বছরেরও কম বয়সী এক শিশু কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছে। ওই শিশু যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।

শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, এটি খুবই বিরল ঘটনা। কেননা এ পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বয়স্কদের। সেখানে শিশুমৃত্যুর হার ছিল শূন্যের কোটায়।

ইলিনয় অঙ্গরাজ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ওই শিশু অন্যতম বলে জানিয়েছেন গভর্নর জেবি প্রিজকা। এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, শিকাগোর ওই শিশুটির বয়স এক বছরেরও কম এবং পরীক্ষায় কোভিড-১৯-এর ফলাফল পজিটিভ আসে।

এক বিবৃতিতে স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর এনগজি এজিকে বলেছেন, ‘এর আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এত কম বয়সী শিশুর মারা যাওয়ার নজির নেই। তার মৃত্যুর কারণ জানতে একটি পূর্ণাঙ্গ অনুসন্ধানের কাজ চলছে।’

এর আগে গত সপ্তাহে প্যারিসের ইলে-ডে-ফ্রান্স অঞ্চলে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর কথা জানান দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জেরোমে সলোমন।
এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক কিশোরের করোনাভাইরাসে মৃত্যুর বিষয়টি করে সরকারি কর্মকর্তারা।

একাধিক গবেষণা বলছে, মহামারি করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্করা এবং শারীরিক ঝুঁকিতে থাকা ব্যক্তিরা।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি। মারা গেছেন দুই হাজারের অধিক।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯