রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু: পটুয়াখালীতে করোনা সন্দেহে মৃত্যু ১

বরিশালে করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু: পটুয়াখালীতে করোনা সন্দেহে মৃত্যু ১

অনলাইন নিউজ :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমে মারা যাওয়াদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

এদের মধ্যে শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার নিরু বেগমকে (৪৫) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষন পর মারা যান। নিরু বেগম পুরানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।

রবিবার সকাল ৭টা ২০ মিনিটে করোনা ইউনিটে মারা যাওয়া অপর রোগী জাকির হোসেন (৪০) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী হাসপাতাল থেকে তাকে শেবাচিমে প্রেরণ করা হয়। পরবর্তীতে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে মৃত্যুবরণ করা দু’জন রোগীরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগীর মৃত্যুর পর বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরদিকে পটুয়াখালী জেলার কালিকাপুর এলাকার বাদরবাড়ি সংলগ্ন নিজ বাসায় আব্দুর রশিদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মোনায়েম জানান, শনিবার বিকেলে ঐ ব্যক্তির মৃত্যু হলে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আব্দুর রশিদ ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। সে পেশায় ভ্যানচালন ছিলেন এবং পটুয়াখালী কালিকাপুর এলাকায় মেয়ের কাছে বেড়াতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯