রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৮৯, মৃত্যু ১০ হাজারের বেশি

ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৮৯, মৃত্যু ১০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক :: মৃত্যুপুরী ইতালিতে করোনায় প্রাণহানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৮৮৯ জন মানুষ মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।

ইতালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯২ হাজার ৪৭২ জন। গতকাল ছিল ৮৬ হাজার ৪৯৮। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৭৪। মোট চিকিৎসাধীন ৭০ হাজার ৬৫ জন।

গত একদিনে গোটা ইতালিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এরমধ্যে ৫৪২ জনই দেশটির উত্তরের অঞ্চল লোম্বার্ডির বাসিন্দা।

ইতালিতে সবচেয়ে বেশি মানুষ এখানেই প্রাণ হারিয়েছেন। আজকের পাঁচ শতাধিকসহ অঞ্চলটিতে করোনাই আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

ইতালির ওই অঞ্চলের রাজধানী শহর হলো মিলান। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

লোম্বার্ডিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯ হাজার ৪১৫ বলে জানিয়েছে আলজাজিরা।

গতকাল শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা যান। ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর করোনায় একদিনে এত মানুষের মৃত্যু কোনো দেশ দেখেনি।

গতকাল মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯ হাজার ১৩৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯