মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর ইটভাটা মালিক সমিতি দুস্থ অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন।
শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী এর কাছে ইটভাটা মালিক সমিতির সভাপতি এস এম আফজালুল হক ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বকুল নগদ ৩লাখ টাকা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইটভাটা মালিক তানভীর মঈন রনজু, আরাব আলী, কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ফিরোজ হোসেন, মোস্তাক আহম্মেদসহ ভাটা মালিকগণ।
এসময় ইউএনও ভাটা মালিকদের ধন্যবাদ জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, ভাটায় কর্মরত শ্রমিকদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার সহ দুরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।